কুমিল্লা | বঙ্গাব্দ

টিম ফর ফিউচার সংগঠনের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উদযাপন

  • প্রকাশের তারিখ : 8-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

সুজন মজুমদার।। 
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়নের টিম ফর ফিউচার সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উদযাপন। 

রবিবার (০৮ জুন) সকাল সাড়ে ১১টায় গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের ভবনে গালিমপুর ইউনিয়ের ডাক্তার, সিভিল সার্ভিস ও দশম/সমমান শ্রেনির মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

টিম ফর ফিউচারের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল উদ্দিনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম ফর ফিউচার সদস্য সচিব শহীদুর রহমান, গোলাম আজম, তাজুল ইসলাম, সঞ্জুনাথ চক্রবর্তী, ভুপাল মজুমদার, জোনায়েদ হোসেন ও শহীদ উল্ল্যাহ। 

 আলোচনা শেষে গালিমপুর ইউনিয়ের  ডাক্তার, সিভিল সার্ভিস ও দশম/সমমান শ্রেনির মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

তারপর সংগঠনের সদস্য ফটোসেশান আয়োজন করা হয়।  ফটোসেশান মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ