বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান ভূঁইয়া, হানিফ আরিফ, মাসুদ চৌধুরী, মাঈন উদ্দিন রনি, ইকবাল হোসেন, ফারুক মজুমদার, শাফিম নেওয়াজ সাগর, তারেক, ইকবাল, আরিফ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউছার আলম মজুমদার শিবলু, ইসমাইল হোসেন সাগর, আবু বকর নাঈম, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ, ফয়সাল ইসলাম সাগর প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন তার বক্তব্যে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকান্ডের দ্রুত বিচারকাজ শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাফায়েত উল্লাহ মিয়াজী