কুমিল্লার দেবিদ্বারে এক সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপাড়ে সেনা সদস্য সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম আন্দিরপাড় গ্রামের আব্দুল আলীম ছেলে।।
জানা যায়, গত ৬মে মঙ্গলবার আন্দিরপাড় গ্রামের ভ্যানচালক সফিউল্লাহকে টাকা লেনদেনের জেরে পিটিয়ে হত্যা পর পালিয়ে যায় তারই বন্ধু গ্যারাজ মালিক রাসেল মিয়া। এ ঘটনায় সফিউল্লাহ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এসময় সেনা সদস্য সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায় আন্দিরপাড়ের পাশ্ববর্তী ভানী গ্রামের শতাধিক লোকজন।
সেনা সদস্যের পরিবারের বলেন, বিক্ষোভকারীরা ক্ষোভে খুনি রাসেলের ঘরবাড়িতে হামলা ও ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়। এতে আমাদের কোন আপত্তি ছিল না। কিন্তু কিছু লোক উদ্দেশ্যপ্রাণিত ভাবে আমাদের ঘরবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। আমাদের ঘর, আসবাবপত্র, ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষয়ক্ষতি এবং স্বর্ণ, নগদ টাকাসহ লুটপাট হয়েছে।
স্থানীয়রা বলেন, দুর্বৃত্তরা সেখানে আরো কিছু ঘরবাড়িতে ভাংচুর, নারী পুরুষদের হেনস্তা, এবং যুবককে মারধর, স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরা ভাংচুর করে। এছাড়াও হামলার ভিডিও করার অভিযোগে কয়েকজনের মোবাইল ফোন হারিয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।
দেবিদ্বার প্রতিনিধি