কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ায় ৫ দোকানদারকে ৪৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের তারিখ : 30-এপ্রিল-2025 ইং
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং

কুমিল্লার বরুড়া পৌর সদরে ওজনে কম দেওয়ায় ৫ দোকানদারকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ এপ্রিল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

জানা যায়, গত ২৯ এপ্রিল মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বরুড়া বাজারে ওজনে কম দেয়ার বিষয়টি বক্তব্যে তুলে ধরেন। একদিন পরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে বরুড়া পৌর সদরে ওজনে কম দেওয়ায় বিষয়ে প্রমাণ মিলে। এতে লোকনাথ ভান্ডারকে ৩ হাজার, শ্যামল স্টোরকে ২৫ হাজার, কাসেম স্টোরকে ৫ হাজার, ফেমাস সুপারকে ৬ হাজার ও মিস্টি মুখ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ওজনে কম দেওয়ায় বিষয়টি জানালে আমরা এই বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে ক্রেতাদের ওজনে কম দেওয়ার বিষয়টি প্রমানিত হওয়ায় ৫ দোকানদারকে ভোক্তা অধিকার আইন জরিমানা প্রদান করা হয়। এবং বাকী দোকানদারকে সচেতন মূলক পরামর্শ এবং সর্তক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন অধিদপ্তরের প্রতিনিধিসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ