কুমিল্লা | বঙ্গাব্দ

লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের তারিখ : 29-এপ্রিল-2025 ইং
নিহত দুই শিশু ছবির ক্যাপশন: নিহত দুই শিশু

কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ীর মোঃ রুবেলের ছেলে জিহাদ (৭), ও একই গ্রামের হাজী বাড়ীর মোঃ আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গতাকাল সোমবার (২৮ এপ্রিল)  বিকাল থেকে তাদের দুজনকে খোঁজে পাওয়া যায়নি। পরিবার ও আসপাশের লোকজন মিলে সারারাত ধরে অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। আজ ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তার মৃত দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ