গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান-এঁর জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, প্রক্টর মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় উপাচার্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর সুস্থতা ও দেশ পরিচালনার সার্বিক সাফল্য কামনা করেন বেরোবি উপাচার্য। একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক ও অগ্রণী ভূমিকা রাখবে বলেও উপাচার্য দৃঢ়ভাবে আশাবাদী।
মিলাদ মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
বেরোবি প্রতিনিধি