কুমিল্লা | বঙ্গাব্দ
হোমনায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল
হোমনায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ ম...
0:00
0:00

হোমনায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের প্রধান বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া উপজেলার নয়টি ইউনিয়নেও স্থানীয় নেতাদের নেতৃত্বে নিজ নিজ ইউনিয়নেও বিক্ষোভ মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচি চালিয়েছেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় তাঁরা রাজপথে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাঁদের দাবি, সেলিম ভূঁইয়ার আহ্বানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে নেমে এসেছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা রুখতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে মিছিল-সমাবেশ করছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাঠে থাকার কথাও জানিয়েছেন দলীয় নেতারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ