কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিক...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এবং “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফজলে রাব্বীর সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মুন্নী ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ সাকিল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী তহিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোঃ খোরশেদ আলম প্রমুখ।

প্রশিক্ষণে যুবসমাজের ইতিবাচক ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ গঠনে দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং সহ অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ