কুমিল্লা | বঙ্গাব্দ
বিশ্ব ডায়াবেটিস দিবসে সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
বিশ্ব ডায়াবেটিস দিবসে সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির ফ্রি মেডিক...
0:00
0:00

বিশ্ব ডায়াবেটিস দিবসে সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবির ক্যাপশন:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ, ডা. ইসতিয়াক বিন হাফিজ ও ডা. মনজুরুল হাসান সৈকত।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ