কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য...
0:00
0:00

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পেরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের পূর্বপাড়ায় প্রবাসী ও যুব কল্যাণ পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি কার্ড পেরিয়া ইউনিয়ন সুপারভাইজার সাফায়েত উল্লাহ মিয়াজী। 
‎
‎পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম মেম্বার, চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন মুঞ্জ, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কামরুল হাসান স্বপন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, ৯নং ওয়ার্ড সভাপতি আর্মি মোহাম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি রায়হান মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বর্তমান সদস্য সচিব সুমন আহমেদ, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার নুরুল ইসলাম গাজী, ৯নং ওয়ার্ড মেম্বার ফরিদ আহমেদ, যুবদল নেতা আফজাল হোসেন, মহসিন মিয়াজী, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন মজুমদার, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মাজহারুল ইসলাম মিয়াজী, রাকিব-সহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 
‎

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ