‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিএভিএইচপি প্রকল্পের নূরে আলম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, পিআইও কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাতুল মারিয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শামিম শাহনেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া