কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল
দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়...
0:00
0:00

দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে বড়আলমপুরে অবস্থিত আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসা ও এতিমখানার পরিচিতি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) আমেরিকা প্রবাসী মোঃ মামুনুর রশীদ-এর তত্ত্বাবধানে পরিচালিত 'আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশন'-এর উদ্যোগে আরএম ভবনে অবস্থিত মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

​প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ-সভাপতি শায়খুল হাদিস সাজিদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস সাজিদুর রহমান দ্বীনি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন "দ্বীনি শিক্ষা প্রতিটি মানুষের নৈতিক ও আত্মিক জীবনের মূল ভিত্তি। এর পাশাপাশি এতিমদের লালন-পালন ও সঠিক শিক্ষায় গড়ে তোলা সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজে এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠন করতে পারি। আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশনের এই প্রয়াস প্রশংসনীয় এবং এ ধরনের উদ্যোগ দ্বীনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

​বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিতিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম ওবাইদি, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ‘আমাদের দেবিদ্বার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং ‘বাংলা বাজার’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা।

​এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদ্রাসা ও এতিমখানার কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর একতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ