কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে চিঠি লিখন উৎসবে অপ্রতিমকে উৎসর্গ করে স্টল
কুবিতে চিঠি লিখন উৎসবে অপ্রতিমকে উৎসর্গ করে স্টল
0:00
0:00

কুবিতে চিঠি লিখন উৎসবে অপ্রতিমকে উৎসর্গ করে স্টল

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত চিঠি লিখন উৎসবে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের স্মরণে একটি স্টল উৎসর্গ করেছে কুমিল্লা পোস্টাল ডিভিশন। অপ্রতিমের স্মৃতি স্মরণ এবং তাঁর মতো আর কেউ যেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ চিঠি লিখন উৎসবের আয়োজন করা হয়।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সংশোধনাগারে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, কুমিল্লা পোস্টাল ডিভিশনের প্রধান মো. তারিকুল ইসলামসহ ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অপ্রতিমের স্মরণে স্টল উৎসর্গ করার বিষয়ে কুমিল্লা পোস্টাল ডিভিশনের প্রধান মো. তারিকুল ইসলাম বলেন, ‘আজকের অনুষ্ঠানটি আমরা অপ্রতিমকে উৎসর্গ করেছি। প্রথমত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা এ আয়োজন করছি। দ্বিতীয়ত, অপ্রতিম এ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন এবং তাঁর মায়ের সঙ্গে এখানে আসতেন।’

তিনি আরও বলেন, ‘অপ্রতিমের সঙ্গে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, অপ্রতিমের মতো আর কোনো ছেলে যেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়। সবার কাছে এ বার্তা পৌঁছে দিতেই আমরা আজকের অনুষ্ঠানটি অপ্রতিমকে উৎসর্গ করেছি।’

উল্লেখ্য, বিশ্ব ডাক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ চিঠি লিখন উৎসবের আয়োজন করা হয়। উৎসবে চিঠি লিখন কার্যক্রমের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প ও কপি হাউজের ব্যবস্থা ছিল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ