কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবির ক্যাপশন:

‘শিক্ষকদের পদে থাকা পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেদ আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী মোঃ জাকির খান সম্রাটসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হলে তারা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবেন।

পরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ