কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অন...
0:00
0:00

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ‎কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সভা সোমবার রাতে বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সালেহ আহম্মদ বাবুলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন। 
‎
‎বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সদস্য সচিব ফারুক হোসেন কুতুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মাঈন উদ্দিন মঞ্জু, জিয়া স্মৃতি সংসদ বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহজাহান, যুবদল নেতা জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক বাদশাহ মিয়াজী। 
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী তানভীর হোসেন, আলী হোসেন, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আহাদ। 
‎
সভায় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া, কবির আহমেদ, কাফি নজরুল, ইউসুফ, যুবদল নেতা ইমাম হোসেন। 
‎
‎কর্মী সভায় ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা আলাদা আলাদা শোডাউন নিয়ে অংশগ্রহণ করেন। 
‎

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ