কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটিতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে স্কুলের শিক্ষার্থীদের চলাফেরা এবং খেলাধুলায় চরম ভোগান্তির তৈরি হয়। সরে জমিনে গিয়ে দেখা যায় উপজেলার মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় ও মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠটিতে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। একঘন্টা বৃষ্টি হলে সপ্তাহ জোরে পানি জমে থাকে স্কুলের মাঠটিতে। এদিকে মহালক্ষীপাড়া গ্রাম উপজেলার মধ্যে অন্যতম বড় এবং জনবহুল গ্রাম। গ্রামের একমাত্র খেলার মাঠে দিনের পর দিন পানি জমে থাকার কারনে যুবসমাজ খেলাধুলা ছেরে বিপদগামী হচ্ছে। খেলাধুলার সঠিক পরিবেশ না থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও যুবসমাজ মোবাইলের প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলছে। মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন জানান, পুরু বর্ষা মৌসুমে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মাঠে জলাবদ্ধতার কারনে চলাফেরা করতে সমস্যা হয়। সেই সাথে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার তেমন কোন সুযোগ থাকেনা। প্রশাসনের নিকট আকুল আবেদন মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়ে মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মহসিন কবির সরকার বলেন মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। মাননীয় এমপি হাজী জসিম উদ্দিন এবং প্রশাসনের নিকট দাবি আমাদের স্কুলের খেলার মাঠটি যেন দ্রæত সংস্কার করার জন্য ব্যবস্থা নেয়া হয়। মাঠে জলাবদ্ধতার কারনে সামান্য বৃষ্টিতে স্কুলের শিক্ষার্থীদের চলাফেরা এবং খেলাধুলায় সমস্যা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের একাধিক শিক্ষার্থী জানান, মাঠে বিশাল গর্ত। বৃষ্টিতে জলাবদ্ধতার কারনে চলাফেরা এবং খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের বিদ্যালয়ের মাঠটি দ্রæত সংস্কার করা দরকার। এলাকাবাসী পক্ষে মোঃ শাকিল সরকার জানান, মাঠে খেলাধুলার পরিবেশ না থাকায় যুবসমাজ মোবাইলে আসক্তসহ মাধকের সাথে জরিত হচ্ছে। স্কুলের শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজ কে বাচাতে মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কার প্রয়োজন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া