কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিত...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুল গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোঃ  আমানত খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের গানসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ