কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (৩০ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে ওমর ফারুক মানিককে। সিনিয়র সহসভাপতি হয়েছেন ওমর ফারুক এবং সহসভাপতি করা হয়েছে জাকির হোসেন নাইমকে। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ফাতিন ইশরাক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন (৩০) দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি জানিয়ে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবঘোষিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক।
প্রতিনিধি