কুমিল্লার লালমাই উপজেলায় মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত উপজেলা কমিটিতে ডা. কাউছার আহমেদকে সভাপতি, জহিরুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ বাবুল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির অনুমোদনপত্র অনুযায়ী, লালমাই উপজেলা কমিটির অন্যান্য সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটি নির্ধারিত সময় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব) মূলত আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকারের সুরক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। নবগঠিত লালমাই উপজেলা কমিটির নেতৃবৃন্দও এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষা, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং লালমাই উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর লালমাই উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা।
মনসুর লোকমান রাকিব, লালমাই প্রতিনিধি