কুমিল্লা | বঙ্গাব্দ
লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি ...
0:00
0:00

লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লালমাই থানা পুলিশের আয়োজনে বাগমারা দক্ষিণ ইউনিয়নে এক মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ মিজানুর রহমান। 

এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের ভয়াবহ সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন। বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে বাগমারা দক্ষিণ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় তরুণ, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদান করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ