কুমিল্লা | বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আ'পত্তি'কর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আ'পত্তি'কর বক্তব্য, দেবিদ্...
0:00
0:00

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আ'পত্তি'কর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মোবারক হোসেন নামে এক যুবকের ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে স্থানীয় উজানী কান্দি (বল্লভপুর) বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম ভূঁইয়া (মুন্না মেম্বার), ২ নম্বর ওয়ার্ড (বল্লভপুর) বিএনপির সভাপতি মো. জালাল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।এসময় বক্তব্য বলেন    ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির , সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,    দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।ও বিএনপির একটা মহল টাকা বিনিময় তার পক্ষ নিয়ে তাকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে গেছে দাবি করে।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়। ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এর আগে শনিবার (১৫ আগস্ট) ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীজোড়া দক্ষিণপাড়া কাজীবাড়ির মোবারক হোসেন নামে এক যুবককে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ। ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ