কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন আশিক চ্যারিটি ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাশিনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান আশিক।
শুক্রবার রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সমাজসেবক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেদী হাসান আশিক। সভায় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি আপনাদের সন্তান, দীর্ঘ দিন ধরে আমি আমি কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধর্মী প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা, এতিমখান সহ যুবসমাজের পাশে থেকে কাজ করছি। তিনি কাশীনগর এর সাবেক সকল চেয়ারম্যানদের স্মরণ করে বলেন ইউনিয়ন পরিষদের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি চাই কাশিনগরের মানুষ সরকারি সকল সেবা শতভাগ ভোগ করবে। জনগণ হচ্ছে আসল শক্তি, আপনারা যদি চান, তাহলে আমি কাশীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভ করে বসতে পারবো, আপনারা না চাইলে তা কোনদিন সম্ভব না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আবু জাহেল টুটুল, মনির হোসেন, আব্দুল হাকিম ও সুরুজ। এ সময় আরও বক্তব্য দেন মো. জাহাঙ্গীর বিএসপি, মো. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর মৈশান, মাছুম বিল্লাহ, হুমায়ুন কবির ও আব্দুল কাদের।
বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম প্রতিনিধি