কুমিল্লা | বঙ্গাব্দ
মানুষের চেয়ে পাখি বেশি, বক-পানকৌড়িতে মুখর কিশোরনগর
মানুষের চেয়ে পাখি বেশি, বক-পানকৌড়িতে মুখর কিশোরনগর
0:00
0:00

মানুষের চেয়ে পাখি বেশি, বক-পানকৌড়িতে মুখর কিশোরনগর

ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কিশোরনগর গ্রাম এখন হাজারো বক, পানকৌড়ি ও নানা প্রজাতির পাখির অভয়াশ্রম। ছোট এ গ্রামটির জনসংখ্যা প্রায় এক হাজার হলেও সিরাজ মাস্টারের বাড়ির গাছগুলোতে বাসা বেঁধেছে কয়েক হাজার পাখি।

বাড়ির পাশের বাঁশঝাড়, তেঁতুল, আম ও নারিকেল গাছে পাখির বাসা দেখা যায়। বর্ষা থেকে শরৎ, কখনো হেমন্ত পর্যন্ত এখানে অবস্থান করে পাখিগুলো ছানা ফুটিয়ে বড় করে শীতের আগে চলে যায়।

স্থানীয়রা জানান, গত চার বছর ধরে পাখির সংখ্যা বাড়ছে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ পাখি দেখতে ও ছবি তুলতে এখানে আসেন। তবে কিছু লোক পাখির ছানা নেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তা প্রতিহত করেন।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, কিশোরনগরে পাখির অভয়াশ্রমের বিষয়টি তারা জেনেছেন। এলাকা পরিদর্শন করে পাখি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ