কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় মসজিদের রড ও তিনটি টিউবওয়েল চু'রি, আ'ত'ঙ্কে এলাকাবাসী
ব্রাহ্মণপাড়ায় মসজিদের রড ও তিনটি টিউবওয়েল চু'রি, আ'ত'ঙ্কে এল...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় মসজিদের রড ও তিনটি টিউবওয়েল চু'রি, আ'ত'ঙ্কে এলাকাবাসী

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে গত ১২ দিনের মধ্যে মসজিদের ছাদের রড ও তিনটি টিউবওয়েল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৯ আগস্ট) সাহেবাবাদ ডেঙ্গু ভুঁইয়া বাড়ি মসজিদের ছাদের রড চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে সাহেবাবাদ দক্ষিণপাড়া কাজী বাড়ির আশপাশের তিনটি বাড়ি থেকে তিনটি টিউবওয়েল খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের ব্যবধানে পরপর এসব চুরির ঘটনা ঘটলেও চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এতে এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে।

এলাকাবাসী বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের চুরির ঘটনা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। তাই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

তাঁরা আরও বলেন, চুরি প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ও কঠোর ভূমিকা পালন করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ