কুমিল্লা | বঙ্গাব্দ
লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ওপর হা'ম'লার অভিযোগ
লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ওপর হা'ম'লার অভিযোগ
0:00
0:00

লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ওপর হা'ম'লার অভিযোগ

ছবির ক্যাপশন:

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে মারধর, রক্তাক্ত জখম এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলায় আহত ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাসিনা বেগম (৪৫) ওই গ্রামের প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী।

ভুক্তভোগীর অভিযোগ, বাড়ির পাশের একটি মাছের ঘের সংলগ্ন টিনের বেড়া মেরামত কে কেন্দ্র করে প্রতিবেশী শহীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে শহীদের নেতৃত্বে কয়েকজন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বসতঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

হাসিনা বেগমের দাবি, তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বৃদ্ধা মাকেও নির্মমভাবে মারধর করা হয়। হামলার একপর্যায়ে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল এবং সেখানে কর্মরত শ্রমিকসহ স্থানীয় লোকজন পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বক্তব্য ভিডিওতে রয়েছে।
পরে স্থানীয়রা আহত হাসিনা বেগমকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ধানোড়া গ্রামের মৃত মমতাজুর রহমানের ছেলে শহীদ ও সাইফুল, নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা গ্রামের আলী হোসেনের ছেলে রুবেল, সিরাজ মিয়ার ছেলে তোফায়েল আহমদ, আলী হোসেনের ছেলে রাশেদসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৭–৮ জনকে অজ্ঞাত আসামি করে লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শহীদের ভাই সাইফুল। মোবাইল ফোনে তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"

এ বিষয়ে লালমাই থানার ডিউটি অফিসার জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ