রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির বোর্ড সভা ও প্রথম নিয়মিত সভা শুক্রবার (১০ জুলাই) রাতে একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান অর্জুন চন্দ্র পালের সঞ্চালনায় সভায় ২০২৬-২০২৭ রোটারি বর্ষে বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা বিষয়ে প্রাথমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং ক্লাবের বিভিন্ন সেবামূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শৈলা পতি চৌধুরী নন্দন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান রতন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাকসুদুর রহমান মাসুদ, পাস্ট প্রেসিডেন্ট ও ট্রেজারার রোটারিয়ান জাসিম উদ্দিন, সহ-সভাপতি রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মমিন, রোটারিয়ান অ্যাডভোকেট জাহিদ হোসেন এবং নতুন সদস্য রোটারিয়ান ইউনুফসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবা। নতুন রোটারি বর্ষে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
চৌদ্দগ্রাম প্রতিনিধি