কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট এতিমখানা সমূহে চেক বিতরণ ‎
নাঙ্গলকোটে বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট এতিমখানা সমূহে চেক বি...
0:00
0:00

নাঙ্গলকোটে বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট এতিমখানা সমূহে চেক বিতরণ ‎

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা সমূহে চেক বিতরণ অনুষ্ঠান শনিবার উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে মোট ১২টি এতিমখানা পরিচালকদের হাতে এ অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ। 
‎চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, উপজেলা সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজী, কৃষি অফিসার উজ্জ্বল হোসেন, মাহিনী দারুল কোরআন ইসলামিয়া এতিমখানা প্রিন্সিপাল মুফতি অলি উল্লাহ, নাওগোদা ইসলামীয় এতিমখানা পরিচালক মাওলানা সোলাইমান মীর, সারজানিয়া সালেহীয়া এতিমখানা সেক্রেটারি কামাল উদ্দিন হামিদী, বাম মোবারকপুর দারুল উলুম এতিমখানা পরিচালক মাওলানা মোসলেহ উদ্দ্দিন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ