কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ভূঁইয়া বাড়ি সংলগ্ন ‘মসজিদ-ই-গাউসুল আজম আব্দুল কাদের জিলানী’ মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মসজিদের ছাদের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ায় মুসল্লিদের নামাজ আদায়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির অবকাঠামো অনেক পুরোনো হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি পড়ায় স্বাভাবিকভাবে ইবাদত-বন্দেগি করা কঠিন হয়ে পড়ে। ফলে মসজিদটি ভেঙে নতুনভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই-বোন এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তায় আল্লাহর এই ঘরটি নতুন পুনর্নির্মাণ করা সম্ভব হবে।
মসজিদ পুনর্নির্মাণে সহযোগিতা করতে আগ্রহীরা মাওলানা কামরুল হাসান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিকাশ নম্বর: ০১৯১৩-৭১৮০১৩ এবং হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৬১৩-৭১৮০১২।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া