কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংস্থার চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অনুমতিপত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ অনুমোদনের মাধ্যমে এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবিক, উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মওদুদ আবদুল্লাহ বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।"
এদিকে মওদুদ আবদুল্লাহ শুভ্র আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বন্ধু মহল। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা মওদুদ আবদুল্লাহকে এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেছেন।
প্রতিনিধি