কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছবির ক্যাপশন:

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে সকাল ১১টায় র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা সেখান থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সূচনা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল রহমান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ।
বিআরডিবি'র'র পদাবিক শাখার মাঠ সংগঠক মোস্তফা কামালের সঞ্চালনায় সমবায় সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সালমা আক্তার, মো. ফারুক আহাম্মদ, শাহনাজ বেগম।

সভা শেষে বিআরডিবি'র পরিদর্শক, মাঠ সংগঠক, সমবায়ী সফল উদ্যোক্তা, সফল উদ্যোক্ত ম্যানেজার সম্মাননা স্মারক ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা।

এছাড়া বিভিন্ন সমিতির ম্যানেজারদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয় এবং বিভিন্ন বিভিন্ন সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ