কুমিল্লা | বঙ্গাব্দ
ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর...
0:00
0:00

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছবির ক্যাপশন:

কুমিল্লার দৌলতপুর ছায়াবিতান কো- অপারেটিভ  হাউজিং সোসাইটি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ও  কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অদ্য ২৫শে এপ্রিল শনিবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছায়াবিতান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা জাফর আহমেদ এবং দু'আ পরিচালনা করেন ছায়াবিতান জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা আবদুল্লাহ আল মুনির।

সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও  কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন  উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সোসাইটির সহ-সভাপতি   কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো: মোস্তাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা  আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম ভূঁঞা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিলন, সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু, ব্যবস্থাপনা কমিটির সদস্য  মো: গিয়াস উদ্দিন,  মনিরুজ্জামান মজুমদার,  মো: আনোয়ারুল কবির ভূঞা, মো: জয়নাল আবেদীনসহ সোসাইটির শতাধিক সদস্য। সভার ২য় পর্বে সোসাইটির সদস্যদের সন্তানদের যারা বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এবং যারা বুয়েট, মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে এমন ১১ জন কৃতী শিক্ষার্থীকে  সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সংবর্ধিতদেরকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি  মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকরিজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে  কুমিল্লার আদর্শ সদর উপজেলার  দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১৩৪ জন। সেজন্য  ঐতিহ্যবাহী এই সোসাইটির জলাবদ্ধতা নিরসন ও সার্বিক উন্নয়নের জন্য  কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকের নিকট আবেদন জমা দিয়েছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কামনা করছি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ