কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে হা'ম'লা,ভাঙ'চু'রের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি'ক্ষো'ভ

  • প্রকাশের তারিখ : 7-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমা) আসনের সংসদ সদস্য প্রার্থী নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বড় সাঙ্গীশ্বর গ্রামের অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়িতে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নেতৃত্বে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে পেরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল মঙ্গলবার বিকালে কাকৈরতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি কাকৈরতলা বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যম বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, জামায়াত নেতা নুরুল আমিন আজাদ, পেরিয়া ইউনিয়ন আমীর মুফতী আহমদ উল্লাহ নোমান আনোয়ারী, মাওলানা জাকির হোসেন বেলালী,কাকৈরতলা ওয়ার্ড সভাপতি হাফেজ আমান উল্লাহ,  সেক্রেটারী হাফেজ মীর হোসেন, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম মামুন,সেক্রেটারী খন্দকার  বিল্লাল হোসাইন প্রমুখ। 

সংক্ষিপ্ত সমাবেশে হারুনুর রশিদ বলেন, গত স্বৈরাচার মানুষের উপর জুুলুম, নির্যাতন ও হত্যা করে আমাদেরকে ঘরে ঘুমাতে দেয়নি। সে ভাবেই আমাদের কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা করেছে। নূরে আলম সিদ্দিকী ভাই বড় বিষয় না, উনার দুই ভাই ও মা জামায়াতে ইসলামীর কর্মী। স্বৈরাচারী সরকারের আমলে নূরে আলম সিদ্দিকীর বাড়ি থেকে আমাদের মা বোনদের গ্রেফতার করা হয়েছিলো।  

তিনি আরও বলেন, আমাদেরকে রাজাকার,যুদ্ধ অপরাধী বলে আপনারা বাংলাদেশে আর বিশৃঙ্খলা করতে পারবেন না।  আপনারা বলেছেন নূরে আলম সিদ্দিকীর বাড়িতে লালমাই থেকে মোটরসাইকেল আসছে বিশ থেকে ত্রিশ টা, আমার প্রাশ্ন ও জানার বিষয় মোটরসাইকেল বিশ থেকে ত্রিশ টা কিভাবে গুনেছেন?  

তারা বলেছেন আমরা নাকি পরিকল্পিত ভাবে হামলা করেছি। আমাদের কাছে ভিডিও, ছবি ও নামের তালিকা রয়েছে, কারা কারা হামলা করেছেন সময় হলে সেটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ