কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস আ/গু/নে পুড়ে ছাই

  • প্রকাশের তারিখ : 5-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াত রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে। তবে এই বাসগুলো দীর্ঘদিন যাবত কোন রুটে চলাচল হচ্ছে না।

কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মোঃ ইদ্রিস জানান, 'আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস।  তবে আগুন লাগার ঘটনার পর তথ্য সংগ্রহের জন্য রয়েল কাউন্টারে গিয়ে তাদের বৃষ্টি তালাবদ্ধ পাওয়া যায়। তদন্তে উঠে আসবে বাসে আগুন লাগার প্রকৃত কারণ।'

মোঃ ইদ্রিস আরো বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে এই বাসগুলো প্রায় দুই বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসের গায়ে রয়েল পরিবহনের স্টিকার লাগানো থাকলেও বাকি দুটোতে নেই, কিন্তু জানা গেছে এই তিনটি বাস ই রয়েল পরিবহন সংস্থার। যেহেতু এসব বাসে কোন মেরামত কাজ চলছিল না সুতরাং এখানে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে। 
অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রয়েল পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ