কুমিল্লা | বঙ্গাব্দ
সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ
সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম...
0:00
0:00

সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জনাব নোমানের কাছ থেকে সরকারি অনুদানের চেক গ্রহণ করেছেন রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো)-এর চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ (শামীম)।

রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো) ২০০৪ সাল থেকে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।

সংস্থাটি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, খেলাধুলা, শিক্ষা, বৃক্ষরোপণ, মৎস্য চাষ, মাদক ও তামাক নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা ও কর্মসূচি পরিচালনা করে আসছে।

এছাড়া সংস্থাটি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সচিবালয় কর্তৃক নিবন্ধিত হয়ে নির্বাচন পর্যবেক্ষণের কাজও করে আসছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও জাতীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করে সংস্থাটি সুন্দর ও শৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সরকারি অনুদানের চেক গ্রহণকালে রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ (শামীম) বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রেসডো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংস্থার কার্যক্রম আরও সম্প্রসারণ করে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ