কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে দাদনের টাকা আত্মসাৎ করতে মিথ্যা অভিযোগ

  • প্রকাশের তারিখ : 28-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার দাদনের টাকা আত্মসাৎ করতে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কয়েকটি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। এতে মামলাতঙ্কে রয়েছেন একাধিক পরিবারগুলো।

ভুক্তভোগীদের অভিযোগ, দেবিদ্বার উপজেলার ভানী গ্রামে একটি ইটভাটা রয়েছে। ওই ইটভাটায় প্রায় ২০ লাখ ৫২ হাজার টাকা দাদন দেন গ্রামের মৃত দুনিয়ার ছেলে প্রবাসী আব্দুল জলিল। কিন্তু দীর্ঘদিনেও ওই টাকা পরিশোধ করা হয়নি।

সম্প্রতি পাওনা টাকার বিষয়ে কথা বলতে ইটভাটার মালিক ভানী গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে আলী আশরাফের কাছে যান আব্দুল জলিল। অভিযোগ রয়েছে, টাকা না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে বাড়িতে হামলা, লুটপাট ও মারধরের নাটক সাজিয়ে থানায় অভিযোগ করা হয়। 

প্রবাসী আব্দুল জলিলের বড় ভাইয়ের স্ত্রী বলেন, 'আমরা কাউকে মারধর করিনি। আমার দেবর পাওনা টাকার বিষয়ে জানতে গিয়েছিল। উল্টো তাকেই মারধর করা হয়েছে। পরে বাড়ির লোকজন জানতে গেলে আমাদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ দেওয়া হয়। মুলত ২০ লাখ টাকার বেশি আত্মসাৎ করতেই এই নাটক সাজানো হয়েছে।’

ভানী মধ্যপাড়ার হানিফের ছেলে সাইমন বলেন, ‘আমি এ ঘটনার কিছুই জানি না। কুমিল্লায় ছিলাম। বাড়িতে এসে শুনি আমার নামেও থানায় অভিযোগ হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’

প্রতিবেশী আবুল কালাম বলেন, ‘আলী আশরাফ টাকা দিতে চান না বলেই এমন ঘটনা ঘটিয়েছেন। এমনকি প্রবাসে থাকা আব্দুল জলিলের বড় ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আলী আশরাফের বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আলী আশরাফের স্ত্রী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ