কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দু'র্ঘ'ট'না: প্রবাসীর মৃ'ত্যু, আ'হ'ত ১
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দু'র্ঘ'ট'না: প্রবাসীর মৃ'ত্যু, ...
0:00
0:00

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দু'র্ঘ'ট'না: প্রবাসীর মৃ'ত্যু, আ'হ'ত ১

ছবির ক্যাপশন:

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন বোয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন মোঃ জাবেদ হোসেন রাব্বি (২৮)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সফিউল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জাবেদ হোসেন রাব্বি মারা যান। এসময় মোটরসাইকেলের অপর আরোহী, যিনি নিহতের শ্বশুর, গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের জানাযা আজ (রাত) সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ