কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমাদান উপলক্ষে ইন্টারডিপার্টমেন্ট কুরআন রিসাইটেশন কনটেস্ট ও ইসলামিক ক্যালিগ্রাফি কনটেস্ট প্রতিযোগিতার আয়োজন করে কোরআন এন্ড কালচার স্টাডি ক্লাব। ২৮ ফেব্রুয়ারি (শনিবার) কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ইন্টারডিপার্টমেন্ট কুরআন রিসাইটেশন কনটেস্ট – ২০২৬ ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক কনটেস্টের আয়োজন করা হয়।
ছেলেদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে। অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের যেকোনো অংশ থেকে সর্বোচ্চ ৪ মিনিটের তিলাওয়াত ভিডিও আকারে পাঠাতে পারবেন। এছাড়াও ছাত্রীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ইসলামিক যেকোনো বিষয়ভিত্তিক ক্যালিগ্রাফি নিয়ে অংশগ্রহণ করা যাবে এবং ক্যালিগ্রাফি নিজ হাতে অঙ্কিত হতে হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে ভিডিও জমা দিতে হবে এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকমণ্ডলী সেরা তিনজনকে নির্বাচন করবেন এবং তাদের জন্য পুরস্কার থাকবে বলে জানানো হয়।
কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম বলেন, “পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের মাস। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও ইসলামিক সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতেই আমাদের এ আয়োজন। আমরা আশা করি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এ আয়োজন ক্যাম্পাসে একটি আধ্যাত্মিক ও সৃজনশীল পরিবেশ তৈরি হবে "
কুবি প্রতিনিধি