কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় “নাজিফা ফ্যাশন গ্যালারী”-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের তারিখ : 27-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মধুমতী হাসপাতালের বিপরীতে খোয়াজ আলী মেম্বার মার্কেটে “নাজিফা ফ্যাশন গ্যালারী” ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এক ছাদের নিচে মহিলাদের বোরকা, থ্রি-পিস, লেহেঙ্গাসহ বাচ্চাদের রেডিমেইড শার্ট-প্যান্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে নাজিফা ফ্যাশন গ্যালারী।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার অধ্যক্ষ খাইরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজ জামে মসজিদের খতিব কামরুল হাছান ভূঁইয়া, সাহেবাবাদ বরুয়াপাড়া জামে মসজিদের খতিব আব্দুল কাদের খান, সাহেবাবাদ দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব সোলাইমান হোসাইন, আবুল কালাম আজাদ, বাচ্চু মেম্বার, মাসুম ডাক্তার, সাহেবাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসিকুর রহমান, সাহেবাবাদ বরুয়াপাড়া জামে মসজিদের সেক্রেটারি ফজলুল হক ফুল মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় সাধারণ জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, উদ্বোধন উপলক্ষে আগামী ১০ দিনব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে আকর্ষণীয় ৩০% ছাড় প্রদান করা হবে। ক্রেতাদের মানসম্মত পণ্য ও সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ