কুমিল্লা | বঙ্গাব্দ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লায় মোবাইল কোর্ট
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লায় মোবাইল কোর্ট
0:00
0:00

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লায় মোবাইল কোর্ট

ছবির ক্যাপশন:

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও র‍্যাব-১১এর উদ্যোগে কুমিল্লা রাজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার বিকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কৃষি বিপণন আইন অনুয়ায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় মোট ৪হাজার ৫শত টাকা অর্থ দন্ড প্রদানসহ সতর্ক বার্তা দেওয়া হয়।

উক্ত মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান বিপ্লব এবং র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সহ র‍্যাবের বিশেষ টিম।

অভিযানকালে দেখা যায়, বেশ কিছু দোকানে মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করা হয়নি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা । এইসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান বিপ্লব বলেন, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজ পত্র সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ