কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে ট্রাক্টর উল্টে চালক নিহত

  • প্রকাশের তারিখ : 27-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবুল হোসেন। তিনি একই উপজেলার পোনড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয় যুবক মেহেদী হাসান ও কাজি সাকিল জানান, ট্রাক্টরটি বালুবাহী ছিল। দিক পরিবর্তন করার সময় এটি খালে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা একজন নামতে পারলেও চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান। পরে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টায় চালকের লাশ উদ্ধার করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন , দিক পরিবর্তন করতে গিয়ে ট্রাক্টটি খালে পড়ে যায়। আমার খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে পুলিশ ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে স্থানীয় জনগন ও নিহতের স্বজনরা লাশটি নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায় লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয় জনগণ ও নিহতের স্বজনরা সঙ্গে সঙ্গে লাশ নিয়ে যান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ