কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন ও আহত পাঁচ

  • প্রকাশের তারিখ : 10-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।। 
কুমিল্লায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও অটোর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায় নাই।  আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। অটোচালক মাহবুবুল হক জানান, লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সিএনজিঅটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজিঅটোকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোটি ট্রাকের নিচে চাপা প‌ড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। তিনি জানান ,ঘটনাস্থল থেকে তিনটি যান জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজিঅটো রিকশা ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ