কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় বোন কারাগারে
ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘ...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় বোন কারাগারে

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাফরিন আরসি (৮)–এর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার আপন বড় বোনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে বাড়ির ঘর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় রহস্য দেখা দেয়। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে তার বড় বোন সাদিয়া আফরিন আলভী (১৬) নিজ হাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্তে আমরা শিশুটির বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। রাতভর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক বিষয় নিয়ে রাগ-ক্ষোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটায়।”

এ ঘটনায় নিহত শিশুর মা তামান্না আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (৯ নভেম্বর) সকালে আসামি আলভীকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ বা মনস্তাত্ত্বিক চাপ থেকেই কিশোরীটি এ ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ