কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের তারিখ : 23-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শাহনাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম ওই গ্রামের মো. হাশেম মিয়ার স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই কন্যার জননী ছিলেন।

নিহতের ছেলে রেজাউল বলেন, “মা সন্ধ্যায় বাড়ির পাশের মৎস্য খামারের পাড়ে গরুর গোবর শুকিয়ে তৈরি করা জ্বালানি আনতে গিয়েছিলেন। অনেকক্ষণ পরও না ফেরায় খোঁজ নিতে গিয়ে দেখি খামারের পানিতে মায়ের ওড়না ভাসছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, “মৎস্য খামারের পানিতে ডুবে যাওয়া ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়নি। আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ