কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ার তেতাঁভূমি গ্রামকে মাদকমুক্ত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 14-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের তেতাঁভূমি গ্রামকে মাদকমুক্ত করতে এক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের সক্রিয়তার কারণে সমাজে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা প্রতিরোধের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল কাইয়ুম কাজল এবং যৌথভাবে পরিচালনা করেন বিল্লাল হোসেন মাষ্টার ও আশিক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ মাহবুব আলম।

সভায় বক্তব্য রাখেন মোঃ শাহিন আলম, মোঃ আবু তাহের, মোঃ আলেক মিয়া মেম্বার, মোঃ আলী মিয়া, মোঃ সিরাজুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ হেলাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, সাকিব মাহমুদ ও মোঃ ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে নষ্ট হচ্ছে। তাই সমাজ থেকে মাদক দূর করতে হলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় সর্বসম্মতিক্রমে তেতাঁভূমি গ্রামকে মাদকমুক্ত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন গ্রামবাসী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ