মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) জুম্মার নামাজের পর বুড়িচং পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বুড়িচং পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ জহিরুল হক জজু মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, মসজিদের খতিব ও দারুস সালাম মাদানিয়া মাদরাসার সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ রুহুল আমিন ফকির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, মানবতার বুড়িচং এর সেক্রেটারি মোঃ মহিউদ্দিন সবুজ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার গাফ্ফার খান চৌধুরী, ছাত্র প্রতিনিধি সায়মন, হাজী মোস্তফা,দারুস সালাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল জব্বার, সমাজকর্মী মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের মুসল্লী ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।
কুমিল্লা গেজেট