মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নতুন ওসি সাজেদুল ইসলাম বলেন, "ব্রাহ্মণপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে আপনাদের তথা ব্রাহ্মণপাড়া বাসীর সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা সঠিক, নির্ভুল ও প্রতিহিংসামুক্ত তথ্য দিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে সহায়তা করবেন। আইনগত সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবে থানা পুলিশ। আপনাদের যেকোনো আইনগত সহযোগিতার জন্য থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষ সর্বদা খোলা থাকবে।"
তিনি আরও বলেন, "সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ব্রাহ্মণপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমি সর্বদা জনগণের পাশে থাকব।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, নির্বাহী সদস্য মোঃ বাছির উদ্দিন, মোঃ হাবিবুর রহমান সোহেল, ওসমান ভূইয়া, মোঃ সোহেল খান চৌধুরী প্রমুখ।
কুমিল্লা গেজেট