কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় শেখ হাসিনার জন্মদিন পালন; যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 29-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তারা মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেক কাটা, স্লোগান ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে যুবলীগ নেতাদের উপস্থিতিও ধরা পড়ে। এরপর রাতেই বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ