মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল হক, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।
ফাইনালে শংকুচাইল উচ্চ বিদ্যালয় ও মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে শংকুচাইল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
রেফারির দায়িত্বে ছিলেন কামুরুজ্জামান, সাইফুল ইসলাম ও আবদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইছমাঈল হোসেন ও মোঃ ইকবাল হোসেন।
শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
কুমিল্লা গেজেট