বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মনীন্দ্র কিশোর মজুমদার। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বণিক, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা, সাবেক বন কর্মকর্তা তপন কুমার দে, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. জসিম উদ্দিন পাটোয়ারী, সাবেক রেলওয়ে কর্মকর্তা দীপক কুমার ভৌমিক, বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জহরলাল দত্ত, বরুড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ডা. তপন ভৌমিক, সদস্য সচিব রাজিব দত্ত, নৃসিংহ দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্রসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি।
মাস্টার রাজন বণিক ও মাস্টার তপন কৃষ্ণ বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীলিপ মজুমদার, বরুড়া উপজেলা শারদাঞ্জলি ফোরামের উপদেষ্টা স্বপন দাস, নৃসিংহ দেব জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস লাল দত্ত, কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় ভূষণ সাহা, শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ভৌমিক, কানেস কর চৌধুরী ও বিশ্বনাথ চৌধুরী।
সভায় বিভিন্ন পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। এ সময় বরুড়া উপজেলার ৯৩টি দুর্গা মন্দিরে প্রায় ৪ লক্ষ টাকা সমানভাবে বিতরণ করা হয়।
কুমিল্লা গেজেট