কুমিল্লা | বঙ্গাব্দ

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের প্রবেশ ঠেকাতে ছাত্রদলের একাংশের হুশিয়ারি

  • প্রকাশের তারিখ : 18-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

প্রতিনিধি (মেঘনা)।।
কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে উপজেলা ছাত্রদলের একাংশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এই হুশিয়ারি দেন মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান। এ সময় তার সমর্থক ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভিডিও বার্তায় মো. সোলাইমান অভিযোগ করে বলেন, “বিগত স্বৈরাচার হাসিনার প্রেতাত্মা বাহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামে এখনো তাদের চেয়ার দখল করে আছেন। তারা ইউনিয়নভিত্তিক নৈরাজ্য করার চেষ্টা করছেন এবং নবাগত ইউএনও’র সঙ্গে পায়তারা করছেন। আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।”

তবে একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “আমরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। নৈরাজ্য সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রশাসন স্বাধীন। এতে আমাদের কোনো আপত্তি নেই।”

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমার এ বিষয়ে জানা নেই।”

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, আওয়ামী লীগের চেয়ারম্যানদের উপজেলা পরিষদে প্রবেশ বা কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই। “কোনো চেয়ারম্যান আমার সঙ্গে নৈরাজ্য করার চেষ্টা করেননি,” স্পষ্ট করে তিনি জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ